করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৩, আক্রান্ত ২১৭৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ২ হাজার ১৭৪ জনের শরীরে। দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে।

দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জনে। এর মধ্যে নতুন করে ২ হাজার ৯৮০ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.