বঙ্গবন্ধু রাজনীতিবিদ নিয়ে রাজনীতি করেছেন, ব্যবসায়ীদের হাতে তুলে দেন নিঃ তারানা হালিম

আওয়ামীলীগ : আমি যদি শতভাগ সত্য বলি-তবে সত্য এটাই যে,আমি বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করি (যদিও তাকে চোখে দেখিনি তাঁর বাঁশি শুনেছি)-আমি বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করি কারণ তিনি রাজনীতিবিদ নিয়ে রাজনীতি করেছেন,ব্যবসায়ীদের হাতে রাজনীতি তুলে দেননি।
-আমি বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করি কারণ তাঁর বুকের পাটা ছিল বলবার-“পাকিস্তান সব নিয়ে গেছে কিছু চোর থুয়ে গেছে”
-আমি বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করি ,কারণ তিনি বলেছিলেন-“প্রথমে আতমসমালোচনা করো,তারপর আত্মসংযম করো এবং তারপর আত্মশুদ্ধি করো।”
-আমি বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করি কারণ তিনি এই সত্যটি বলেছিলেন যে -তোমরা ঐ কৃষক,শ্রমিককে-দূর দূর করবা না। মনে রাখবা ঐ কৃষকের টাকায় তোমার বেতন হয়।
-আমি বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করি কারণ তিনি এক দোকানদারের স্ত্রীকে মদ খেয়ে স্বামী অত্যাচার করে এই অভিযোগ শুনে ,দেশে মদ ও জুয়া নিষিদ্ধ করেছিলেন।
-আমি বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করি কারণ সকল তৃণমূলের নেতাকর্মীর জন্য তার দুয়ার ছিল অবারিত,কোন appointment লাগতো না।
-আমি বঙ্গবন্ধুর আওয়ামীলীগ করি কারণ তিনি বার বার বলতেন-“আমার কাছে প্রথম বাংলাদেশের মানুষ,তারপর আমার পরিবার।”
তাই জীবনে কোনদিন তোমাকে না দেখলেও (আমি তখন অনেক ছোট) সেই ১৯৯০/৯১ থেকে সকল আন্দোলনে পথে থেকেছি।

আমার নেতা শুধু তুমি’ই বঙ্গবন্ধু।

এ্যাড.তারানা হালিম।
সভাপতি,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

তারনা হালিমের ফেসবুক থেকে সংগৃহীত ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.