শুধু করোনাভাইরাস নয়, সাবধান হতে হবে ফেইক নিউজ হতেও

 কোভিভ-১৯ সংক্রামণ যখন বাড়তে থাকে ইতালিয়ান সংবাদ মাধ্যমগুলো আমাদের নিয়মিত সাবধান করে। ফেইক নিউজ, প্রতারনা হতে দূরে থাকতে। ফেব্রুয়ারির মাঝামাঝির ঘটনা, একজন তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ মেসেজে জানায়, ভিটামিন সি করোনাভাইরাসের নিরাময় করে। এই মেসেজ এক হতে দুই করে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। ওই সময় সমস্ত ফার্মেসী গুলোতে ভিটামিন সি আর পাওয়া যাচ্ছিল না। গুজবের সুত্র পেতে আইনশৃঙ্খলা বাহিনী ঐ তরুণী কে খুঁজে বের করে। এমন ফেইক নিউজ ফেসবুক পেজ মেসেঞ্জার, ইউটিউব, টুইটারে ভরা। গুজবের আতুরঘর যাই হোক, এর বাজার জাত করি আমরা নিজেরা। গত দুইদিন হতে ইতালিয়ান প্রধান মন্ত্রীর ছবি সহ একটি ভুল ও মিথ্যা বক্তব্য ঘুরছে সকল সামাজিক মাধ্যম গুলোতে। অনেকে কোট করছেন, শেয়ার করছেন। যেখানে আশাহত নিরাশ ইতালিয়ান সরকার প্রধান আসামানি দয়ার উপর দেশটির ভবিষ্যৎ ছেড়ে দিয়েছেন, তিনি নাকি বলেছেন, “পৃথিবীর সমস্ত সমাধান শেষ হয়ে গেছে আকাশই একমাত্র সমাধান!” এটা একটা ডাহা মিথ্যা বক্তব্য, বানানো খবর ! প্রফেসর জুসেপ্পে কন্তে, ইতালির প্রধান মন্ত্রী। কোভিড-১৯ নামক অদৃশ্য যে শত্রুর সাথে সমগ্র ইতালিবাসী সাহসের সাথে লড়ছে, সেই যুদ্ধের সেনাপ্রধান প্রধানমন্ত্রী। আমার মতো তৃতীয় বিশ্ব হতে আসা তৃতীয় শ্রেণীর একজন ইতালিয়ানের কাছে আমাদের প্রধানমন্ত্রী একজন সফল রাষ্ট্রপ্রধান। করোনাভাইরাসের আগ্রাসন যখন বাড়তে শুরু করে, প্রধানমন্ত্রী কন্তে জনগণের সামনে নিজে এসে, পরিস্থিতি ব্যখ্যা করেন। কোনরকম কালবিলম্ব করেন না। জরুরী অবস্থার ঘোষণা দেন। বয়স্ক জনগণ প্রধান আক্রমনের শিকার হলেও, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। নতুন প্রজন্মকে নিরাপদ রাখার সিধান্ত আসে। কিন্তু থেমে নেই লেখাপড়া, অনলাইনে চলছে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান। ইউরোপের অন্যান্য দেশ, ইতালির সিধান্তকে করোনা মোকাবেলায় রোল মডেল হিসেবে নেয়। প্রধানমন্ত্রী কন্তে দায়িত্বশীল ও সাহসী কথা বলেছেন সব সময়। স্বচ্ছ ভাবে তুলে ধরেছেন সার্বিক পরিস্থিতি সেইসাথে আমাদের জনগণের করনীয় নির্দেশনা দিয়েছেন। তার কথা আমাদের জন্য আশার বানী। একটি সংসদীয় গণতান্ত্রিক দেশে, একজন, এক মুহূর্তেই সকল সিধান্ত নিতে পারেন না।মানুষকে ঘরে রাখতে, সকল শিল্প প্রতিষ্ঠান বন্ধ রাখতে অনেক বেগ পেতে হয়েছে সরকারকে। একটিভ করা হয়েছে “স্মার্ট ওয়ারকিং”! ঘরে বসে কাজ করছেন অনেক প্রফেশনাল মানুষ। কর্মজীবীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।এই মুহূর্তে সরকারের সকল সিধান্ত জনগণের নিরাপত্তার কথা ভেবে নেয়া হচ্ছে। আমাদের সাধারন জনগনকে অবহিত হয়েছে প্রতি মুহূর্তে। সত্যকে লুকানো হয়নি, সত্যকে ছোট করে দেখা হয়নি। এখন আমরা জানি অনেক প্রিয় মানুষ হারিয়ে যাবে, একটি প্রজন্ম শেষ হয়ে যাবে। অর্থনীতিতে বড় আঘাত আনবে এই করোনাভাইরাস। কিন্তু আমরা বিশ্বাস করি, ইতালি আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ জাতীতে পরিণত হবে। আমাদের অভ্যন্তরীণ ভ্রাতৃত্ব ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। আমরা এখন হাত মিলাতে পারছি না, একজন মানুষ হতে আরেকজন মানুষ দূরে আছি। এই অবস্থার শেষ হবে একদিন আমরা হাতে হাত রেখে বিজয়ের আনন্দে মিলিত হব। আমাদের প্রধানমন্ত্রীর কথা আমাদের আত্মবিশ্বাসী করে। সাহস দেয়। আমাদের ডাক্তার নার্স সহ সম্পূর্ণ মেডিকেল টিম নিজেদের জীবন বাজি রেখে কাজ করছেন। আমাদের নেতৃবৃন্দ দায়িত্বের সাথে সিধান্ত নিচ্ছেন, আমাদের সংবাদ মাধ্যম সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছে। করোনাভাইরাস সংক্রমণ এড়াতে, যেমন ভিড় এড়িয়ে চলতে হবে। হাত ধুতে হবে ঠিক তেমনি ফেইক নিউজ হতেও সাবধান থাকতে হবে। করোনাভাইরাস ও ফেইক নিউজ দুটোই সংক্রামিত ও ভয়াবহ। আমাদের কাজ মিথ্যা গুজব এড়িয়ে চলা নয়, আমাদের কর্তব্য প্রতিবাদ করা। মিথ্যা প্রতিহত করা। প্রধানমন্ত্রী প্রফেসর জুসেপ্পে কন্তে জনগণের কাছে, l’avvocato del popolo জনমানুষের উকিল।
আইরিন পারভীন খান
যুগ্ম সম্পাদক, শুদ্ধস্বর কম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.