লিঙ্গ বদলে পুরুষ হয়ে পছন্দের মেয়েকে বিয়ে করল পুলিশ!

চাকরি করছেন নারী পুলিশ কনস্টেবল পদে। কিন্তু নারী হয়ে জন্মালেও লিঙ্গ বদলে হয়ে গেছেন পুরুষ। এরপর বিয়েও করেছেন পছন্দের নারীকে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের পুলিশ কনস্টেবল ললিতা সালভে নাম পরিবর্তন করে এখন হয়েছেন ললিত সালভে। অনেক আইনি লড়াই ও উত্থান-পতনের পর পছন্দের মানুষকে বিয়ে করতে পেরেছেন তিনি।

প্রিয় মানুষের হাতে হাত রেখে ললিত সালভে বলেন, ‘এবার মনের আনন্দে বাঁচতে পারব।’ ললিতা সালভে থেকে ললিত সালভে হওয়ার কঠিন লড়াইয়ের জন্যে ২০১৮ সালের মে মাসে মুম্বাইয়ের সরকারি হাসপাতাল সেন্ট জর্জে অস্ত্রোপচার করান তিনি। পরবর্তী মাসগুলোতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের চিকিৎসা চলে তার। শেষপর্যন্ত বিড জেলার মজলগাঁও তহসিলের রাজেগাঁও গ্রামের ৩০ বছরের ললিত নিজের পরিচয় পাল্টে ফেলেন। তিনি নারী থেকে হয়ে যান পুরুষ।

অস্ত্রোপচারের পরে মহারাষ্ট্র পুলিশ বাহিনীতে পুরুষ কনস্টেবল পদে কাজ করছেন ললিত সালভে। গত রবিবার জীবনের আরেক ইনিংস শুরু করলেন তিনি। আওরঙ্গাবাদ শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে তার পছন্দের এক নারীকে বিয়ে করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.