প্যারিসে মোস্তফা ফারুকীর ছবি ‘শনিবার বিকেল’ ছবির প্রদর্শনী

গতকাল ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় ফ্রান্সের প্যারিসে, প্লাস সেন্ট মিশেল হলে মোস্তাফা সরয়ার ফারুকী পরিচালিত ‘শনিবার বিকেল’ ছবির প্রদর্শনী হয়। ছবিটি বাংলাদেশে এখনও ছাড়পত্র না পেলেও দেশের বাইরে ইতিমধ্যে লন্ডন, প্যারিস, মিউনিখ, মস্কো সহ কয়েকটি দেশে প্রদর্শিত হয়। এক শটের এই সিনেমার প্রেক্ষাপট নেওয়া হয়েছে ২০১৬ সালে গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলা ও দেশি বিদেশি ২২ জন নাগরিকের নির্মম হত্যাকাণ্ড থেকে। পরিচালক এই সিনেমায় ধর্মান্ধতাকে নাটকীয় ভাবে তুলে ধরতে চেয়েছেন। প্যারিসের এই প্রদর্শনীতে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তের বিশেষ কারণে উপস্থিত হতে পারেন নি। আর দর্শক উপস্থিতি ও ছিলো হতাশ জনক, মাত্র ১৪ জন। নতুনত্ব থাকলেও ছবির মেকিং ও মঞ্চ সজ্জা দর্শক আকর্ষণ করতে পারবেনা বলে উপস্থিত দর্শকরা মন্তব্য করেন। পরিচালকের প্রতিনিধি হিসেবে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা আমিরুল আরহাম দর্শকদের এই সিনেমা সম্পর্কে বর্ণনা করেন। এরপর সিনেমা শুরুর আগে পরিচালক ফারুকীর একটি ভিডিও বার্তা দেখানো হয়। প্রদর্শনী শেষে রাশেদ পারভেজ পিটুর আয়োজনে দর্শকদের জন্য বাঙালী খাবার ও মিষ্টি পরিবেশন করা হয়। টিকিটের মূল্য ছিলো ১৮ ইউরো। ছবিটি বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত। প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে। মাত্র সাত দিনে ছবিটির শুটিং শেষ হয়। বাংলা ছাড়াও ইংরেজি ভাষায় ছবিটি ডাবিং করা হয়। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায়, ইয়াদ হুরানি, নাদের চৌধুরী, ইরেশ যাকের, মামুনুর রশীদ ও ইন্তেখাব দিনার।

 

রাকিবুল ইসলাম, প্যারিস থেকে/শুদ্ধস্বর ডটকম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.