গ্রামীনফোনকে নতুন নির্দেশনা দিল সুপ্রিম কোর্ট

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ১০০০ কোটি টাকা আগামী সোমবারের মধ্যে পরিশোধ করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে মাত্র গতকাল অর্থাৎ বুধবার গ্রামীণফোনের কাছে বিটিআরসির মূল দাবির এক চতুর্থাংশ অর্থাৎ ৫৭৫ কোটি টাকা পরিশোধের প্রস্তাব দেয় গ্রামীনফোন। তবে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিটিআরসি।

গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়। এছাড়া এ বিষয়ে সোমবার পরবর্তী আদেশ দেয়া হবে। আদালতে আজ (বৃহস্পতিবার) বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকিব। গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।

আপিল বিভাগ ২৪ নভেম্বর গ্রামীণ ফোনকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিলেন। সেজন্য তাদের দেয়া হয়েছিল তিন মাস সময়, যা ২৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। ওই সময় শেষ হওয়ার আগে বিটিআরসিকে ১০০ কোটি টাকা দিয়ে আলোচনা চালু রাখার প্রস্তাব দিয়েছিল গ্রামীণফোন। কিন্তু বিটিআরসি তাতে রাজি হয়নি।

সে বিষয়টি তুলে ধরে বৃহস্পতিবার আপিল বিভাগে রিভিউ শুনানিতে ৬ মাসের কিস্তিতে ওই দুই হাজার কোটি টাকা পরিশোধের অনুমতি চায় গ্রামীণ ফোন। কিন্তু শুনানি শেষে আদালত সোমবারের মধ্যে এক হাজার টাকা পরিশোধের নির্দেশ দিয়ে বিষয়টি সেদিনই পরবর্তী আদেশের জন্য রাখে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.