কৃতির অন্তঃসত্ত্বা লুকের ছবি ভাইরাল

অভিনেত্রী কৃতি শ্যানন অন্তঃসত্ত্বা!

বলিউডে কেরিয়ার শুরু করার পরই সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। কিন্তু ‘রবতা’ র মুক্তির পরই নাকি সুশান্তের সঙ্গে কৃতি শ্যাননের বিচ্ছেদ হয়ে যায়। বলিউডের ওই দুই অভিনেতার বিচ্ছেদের খবরের রেশ কাটতে না কাটতে রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত। অন্যদিকে, অন্তঃসত্ত্বা হয়ে পড়েন কৃতি। বি টাউন অভিনেত্রীর সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে হু হু করে।

কি ভিড়মি খাচ্ছিলেন তো শুনে! বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি অন্তঃসত্ত্বা কৃতি শ্যাননের ছবি অন্তর্জালে ভাইরাল হয়ে যায়। সেই ছবি দেখে প্রশ্ন উঠতেই বিষয়টি পরিষ্কার হতে শুরু করে।

জানা যায়, আগামী ছবি ‘মিমি’-র শ্যুটিং করছেন কৃতি। ওই ছবিতেই অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে অভিনয় করছেন কৃতি শ্যানন। মিমি-তে কৃতির সেই লুক প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। আরও জানা যায়, এই সিনেমায় নাকি একজন সারোগেটেড মাদার-এর চরিত্রে অভিনয় করছেন কৃতি শ্যানন।

কৃতি শ্যাননের পাশাপাশি এই সিনেমায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি, সুপ্রিয়া পাঠক এবং মনোজ পাওয়া। জাতীয় পুরষ্কার প্রাপ্ত মারাঠি সিনেমা মালা আই ভাইচি-র অনুকরণেই তৈরি করা হচ্ছে মিমি। পাশাপাশি এই সিনেমার জন্য অতিরিক্ত আরও ১৫ কেজি ওজন বাড়িয়েছেন কৃতি শ্যানন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.