জার্মানিতে শিশা বারে সন্ত্রাসী হামলায় আটজন নিহত

জার্মানীর পশ্চিমাঞ্চলীয় শহর হানাউতে দুটি শিশা বারে সন্ত্রাসী হামলা হয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১০ টার দিকে এই হামলা হয়। এই রিপোর্ট লিখা পর্যন্ত অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ এবং স্থানীয় গণমাধ্যম।পুলিশ জানিয়েছে, এছাড়াও বন্দুকধারীদের গুলিতে অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। কি উদ্দেশ্যে এবং কারা এই সন্ত্রাসী হামলা করেছে তা এখনো জানা যায়নি। তবে সন্দেহভাজনদের সংখ্যা বেশ কয়েকজন বলে জানিয়েছে পুলিশ

 

প্রথম হামলাটি হয়েছে শহরের প্রাণ কেন্দ্রের একটি শিশা বারে এবং দ্বিতীয়টি পাশের অন্য একটি এলাকা হানাউর ক্যাসেলস্টাড্ট এলাকার অন্য আরেকটি শিশা বারে। বর্তমানে পুলিশ পুরা এলাকাটি বন্ধ করে দিয়েছে এবং হেলিকপ্টার টহল দিচ্ছে। প্রথম শিশা বারে হামলায় তিন জন নিহত হয়েছে এবং দ্বিতীয়টিতে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে জার্মান গনমাধ্যম বিলড সাইটুং।

তবে নিহতদের পরিচয় এখনো প্রচার করেনি পুলিশ। হানাউ জার্মানির হেসেন প্রদেশের একটি শহর যা ফ্রাঙ্কফুর্ট থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে অবস্থিত।

হাবিবুল্লাহ আল বাহার /প্রতিনিধি এনটিভি জার্মানি ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.