সড়ক আইন নিয়ে মালিক-শ্রমিকদের হয়রানি করা যাবে না : রাঙ্গা

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করতে গিয়ে মালিক-শ্রমিকরা যাতে অকারণে হয়রানির শিকার না হয় এবং আইনের অপপ্রয়োগ না হয়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রাঙ্গা বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন করতে গিয়ে মালিক-শ্রমিকরা যাতে অকারণে হয়রানির শিকার না হয় এবং আইনের অপপ্রয়োগ না হয়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ, ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রমুখ।

শুদ্ধস্বর/আইকে

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.