ভারতের জাতীয় সঙ্গীত চলছে, উপস্থিত সকলেই দাঁড়িয়ে রয়েছেন অথচ তাঁদের মাঝেই লাল ব্লেজার এবং কালো প্যান্ট পরা জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল একটি চেয়ারে বসে রয়েছেন! শুক্রবার রাষ্ট্রপতি ভবনে এমন দৃশ্যই দেখা গেল। জার্মানির জাতীয় সঙ্গীতের সময়ও তাঁকে উঠে দাঁড়াতে দেখা গেল না।
জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ানোটাই রীতি। জার্মান চ্যান্সেলরের ক্ষেত্রে সেই রীতির অন্যথা কেন হতে দিল ভারত? কেনই বা জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল সেই সৌজন্যটুকু দেখালেন না?
শুক্রবার রাষ্ট্রপতি ভবনের ওই দৃশ্য ছড়িয়ে পড়ার পর জানা যায়, জার্মানির তরফ থেকে এঞ্জেলা মার্কেল বসে থাকার বিশেষ অনুমতি চাওয়া হয়েছিল আগেই। ভারত সেই অনুমতি দিয়েছে। সে কারণেই ্মার্কেল দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় বসে ছিলেন।
শারীরিক অসুস্থতার কারণেই তাঁকে এই বিশেষ অনুমতি দিয়েছে ভারত। সম্প্রতি ডেনমনার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় গার্ড অব অনার-এ জাতীয় সঙ্গীত পরিবেশনের সময়ও তাঁকে বসে থাকতে দেখা গিয়েছিল।
শুদ্ধস্বর/আইপি

