শীতের মৌসুমে বিএনপির আন্দোলনের পদধ্বনি, কেমন হবে সে আন্দোলন ?

পরিস্থিতি একটু উতপ্ত মনে হচ্ছে , প্রধান বিরোধী দল বিএনপির নেতাদের আন্দোলনের হুমকির  পর তাদের আন্দোলনের  কিছুটা আলামত স্পষ্ট হয়ে উঠছে। কয়েকদিন আগে হঠাৎ করে তাদের কোর্ট প্রাঙ্গণে উপস্থিতিতি , গতকাল সিপিবির নেতাদের উপর হামলা । বিএনপির শীর্ষ নেতাদের গ্রেফতার আবার জামিন প্রদান , আজকে প্রেস ক্লাব থেকে তাদের একজন নেতাসহ কয়েকজনকে গ্রেফতার   এবং  স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মো শাররফের  ৫ই ডিসেম্বরের আল্টিমেটাম   এসবই আন্দোলনের তাওয়া উতপ্ত করার আয়োজন বলা যায়, বিশ্বস্তসূত্র থেকে জানা যায় বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের বিষয়ে এখনও সম্মতি দেন নি , তিনি আইনি লড়াইয়ের শেষটা পর্যন্ত অপেক্ষা করতে চান তাই নেতারা বার বার আন্দোলনের কথা বললেও কোন কর্মসূচী দেন নি , অন্যদিকে শোনা যায় বিএনপির প্রবাসী নেতা তারেক রহমানকেও কোন একটি দেশ, যারা বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে তারা তাকে আপাতত চুপ থাকতে বলেছিল , তাই তিনিও এতদিন চুপ ছিলেন , এখন সেই দেশটির সাথে সরকারের কিছুটা হলেও সম্পর্কের ফাটল  ধরেছে , সেটা সে দেশেরই একটি বাংলা দৈনিক প্রকাশ করে দিয়েছে । এর প্রেক্ষিতে বিএনপি একটু নড়ে চরে বসেছে , মীর্জা আলমগির, গয়েশ্বর রায়,খন্দকার মোশররফ, মওদুদ আহমেদ   সহ শীর্ষ নেতারা আন্দোলনের মাধ্যমেই খালেদার মুক্তি এবং সরকারের পতনের কথা বলছেন ।  আগামী ৫ ই ডিসেম্বর খালেদা জিয়ার জামিনের শুনানি হবে , এইদিন যদি তিনি জামিন না পান তা হলে বিএনপির সামনে আন্দোলন ছাড়া আর কোন পথ খোলা থাকবে না । অন্যদিকে সরকারও কঠোর অবস্থানে আছে , মেজর হাফিজ , খায়রুল কবির খোকন সহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করে বিএনপিকে ইঙ্গিত দিয়েছে তারা যে কোন সময়ে যে কাউকেই গ্রেফতার করতে পারে ।আজ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বিরোধীদের ইঙ্গিত করে বলেছেন আমরা কিন্তু সমুচিত জবাব দেবো , এই কথার মধ্যে তিনি আন্দোলনকারীদের সতর্ক করে দিয়েছেন কোন আন্দোলনকে তারা প্রশ্রয় দেবেন না , প্রয়োজনে তারা কঠোর হস্তে দমন করবেন ।

এই পরিস্থিতিতে  আন্দোলনের রূপ কেমন হবে তা নিয়ে প্রশ্ন আছে এবং সেই আন্দোলনে সরকার টলবে কি না তাও বিএনপিকে হিসেবে নিতে হবে ।পেঁয়াজসহ দ্রব্যমূল্য পরিস্থিতিতে সরকার একটু হলেও বেকায়দায় আছে , অন্যদিকে আন্দোলন করতে হলে যে অন্যান্য দল যারা সরকারের বাইরে আছে ক্ষুদ্র হলেও রাজপথে সরকারের বিরুদ্ধে সরব সে বামদল গুলো বা ডানপন্থী ধর্মভিত্তিক দল গুলোর সাথে সমঝোতা আমরা দেখিনি , ২০ দলীয় জোট বা জাতীয় ঐক্যফ্রন্ট এখন শুধু নামে মাত্র আছে , তাদের কোন তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নেই । এরকম অবস্থায় এককভাবে বিএনপির আন্দোলন কতটুকু সফল হবে বা সফল না হলে কি হবে তা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ।

হাবিব বাবুল/ প্রধান সম্পাদক। শুদ্ধস্বর ডটকম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.