আবাসিক হলের ডালের ঘনত্ব পরীক্ষা করলেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজামান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলের গণরুম, হল লাইব্রেরি, ক্যান্টিন ও মেস পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজামান।

রোববার (২৭ অক্টোবর) রাতে এ পরিদর্শনে বের হন উপাচার্য। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী, সূর্যসেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন, জসিম উদদীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ প্রমুখ।

মেস পরিদর্শনকালে মাস্টারদা সূর্যসেন হল ও জসিম উদদীন হলের মেসের ডাল ও অন্যান্য খাবার পরীক্ষা করে দেখেন তিনি।

তিনি ডালের

তিনি ডালের ঘনত্ব ও খাওয়ার উপযোগী কিনা তা পরীক্ষা করে দেখেন।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর পরিবেশ ও শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বেশ আলোচিত বিষয়।

বিশেষকরে আবাসিক হলগুলোর গণরুম বেশ আলোচিত বিষয় হয়ে ওঠে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটি সভায় আবাসিক হলগুলোর গণরুম ও আবাসন সংকট সমাধানের সিদ্ধান্ত হয়। এই পরিপ্রেক্ষিতে গণরুম পরিদর্শন করতে আসেন তিনি।

এসময় শিক্ষার্থীদের সঙ্গে সমস্যা সমাধানে বিভিন্ন কথা বলেন উপাচার্য। তিনি বলেন, আমি তোমাদের সমস্যার সমাধান করব বলেই এসেছি। তোমরা যেসব সমস্যার মধ্যে থাকো তা আমরা উপলব্ধি করতে পেরেছি। আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

সূর্যসেন হলের পর কবি জসীম উদদীন হলের কয়েকটি গণরুম পরিদর্শন করেন উপাচার্য। পরিদর্শন শেষে গণরুম সমস্যা ও আবাসন সংকট নিরসনের আশ্বাস প্রদান করেন উপাচার্য।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.