সংগীত পরিচালক পারভেজ রব বাসচাপায় নিহত

রাজধানীর উত্তরায় বাসচাপায় কণ্ঠশিল্পী আপেল মাহমুদের ছোট ভাই সংগীত পরিচালক পারভেজ রব (৫৫) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উত্তরার ইস্ট ওয়েস্ট মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পারভেজ রব বাসা থেকে কিছুটা দূরে ইস্ট ওয়েস্ট হাসপাতালের সামনে ভিক্টর ক্লাসিক (ঢাকা মেট্রো ব-১২-০৯৬৩) নামে একটি বাসের ধাক্কায় তিনি আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পঙ্গু হাসপাতাল এবং পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভেজ রব একজন সংগীতশিল্পী। তিনি সংগীতাঙ্গনে ওস্তাদ পারভেজ রব নামেও পরিচিত।

শুদ্ধস্বর/এস এ কে

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.