লন্ডনে কানেক্ট বাংলাদেশের সভায় বেক্সিট বিষয়ে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা

৩রা সেপ্টেম্বর কানেক্ট বাংলাদেশের এক জরুরী সভা পূর্ব লন্ডনে ক্যাফে ইতালিয়াতে অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন কানেক্ট বাংলাদেশের অন্যতম নেতা সৈয়দ আদুল মাবুদ । পরিচালনা করেন বাবুল তালুকদার । প্রবাসীদের সমস্যা এবং করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রবাসী নেতা নুরুল আমিন, ডক্টর সহিদুর রহমান,আবু বকর, আবু তাহের গিয়াস উদ্দিন আহমেদ খিজির, শেখ আব্দুর নূর, মিসেস বিলিকিস রশিদ,ডাঃ গিয়াস উদ্দিন, আরিফুল হক, এ কে এম হেলাল, প্রমুখ । সভায় কানেক্ট বাংলাদেশের কর্মসূচী এবং সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় , সভায় সিধান্ত হয় কানেক্ট বাংলাদেশের সদস্যদের এককালীন এবং মাসিক চাঁদা নির্ধারণ করা , এবং বেক্সজিট নিয়ে প্রবাসীদের সচেতন করার লক্ষ্যে ডিসেম্বরের শেষের দিকে লন্ডনে কানেক্ট বাংলাদেশের ইউরোপীয় প্রতিনিধিদের নিয়ে একটি সেমিনার বা প্রতিনিধি সভা করা । সেখানে বেকজিট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা এবং করণীয় সম্পর্কে ধারনাপত্র উপস্থাপন করা । পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীদের সমস্যা এবং সমাধানের পথ সম্পর্কে সচেনতা বৃদ্ধি হবে বলে সভায় বক্তারা মত প্রকাশ করেন । বাংলাদেশে কানেক্ট বাংলাদেশের কার্যক্রম স্থগিত করার বিষয়টিও আলোচনা হয় , স্থগিত করার বিষয়টির সাথেও সবাই একমত পোষণ করেন ।
শুদ্ধস্বর/ বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.