মোদীকে বিষধর সাপ পাঠানোর হুমকি দিলেন পাক অভিনেত্রী রবি পীরজাদা

ভারত -পাক সম্পর্কের অস্থিরতা দিন দিন জটিল আকার ধারণ করছে। দু’দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটুকু পর্যন্ত বর্তমানে তলানিতে গিয়ে ঠেকেছে। আর ঠিক এই অবস্থাতেই ভারতীয় প্রধানমন্ত্রীকে হুমকি দিলেন পাকিস্তানের এক অভিনেত্রী। উপহার হিসেবে মোদিকে পাঠাবেন বিষধর সাপ! সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও প্রকাশ করে এভাবেই সরাসরি হুমকি দিলেন মোদিকে।

শুনে অবাক লাগলেও, বিষধর সাপ পাঠিয়ে পাক অভিনেত্রীর মোদিকে সরাসরি হুমকি দেওয়ার বিষয় নিয়ে বেজায় উত্তেজনা ছড়িয়েছে নেটদুনিয়ায়। নরেন্দ্র মোদিকে সরাসরি হুমকি! তাও আবার পাক অভিনেত্রীর। পালটা ওই অভিনেত্রীকেও কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। পাকিস্তানের ওই অভিনেত্রীর নাম রবি পীরজাদা।

হঠাৎ কেন মোদিকে হুমকি দিতে গেলেন রবি? আসলে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলুপ্তিকরণে বেজায় চটেছেন পাকিস্তানের খ্যাতনামা অভিনেত্রী রবি পীরজাদা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করেই মোদি সরকারের প্রতি তার রাগ। রবির ওই ভিডিওতেও একাধিক ভারতবিদ্বেষী মন্তব্য রয়েছে। পাশাপাশি কাশ্মীরকে যে তাঁরা পাকিস্তানের কাছ থেকে কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না, এমনটা বলেও ভারতীয়দের সাবধান করে দেন রবি।

 

এখানেই শেষ নয়। আরও বলতে গিয়ে আলটপকা মন্তব্য করে বসেন ওই পাক অভিনেত্রী। তাঁর কথায়, ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন! নাহলে ভারতের সীমান্তে গিয়ে এই সাপ এবং কুমীরগুলিকে ছেড়ে দিয়ে আসব। ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, সেই কথাও ভিডিওতে বলতে শোনা যায় রবি পীরজাদাকে।

শুদ্ধস্বর/এস এ কে

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.