জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। একই জিএম কাদেরকে চেয়ারম্যান পদ ছেড়ে কো-চেয়ারম্যানের পদ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশালে রওশন এরশাদের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় রওশন এরশাদ উপস্থিত ছিলেন।
শুদ্ধস্বর/এইচ বি

