আজ ফ্রাঙ্কফুর্ট শহরের সালবাউ নীড এ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঈদ পূর্নমিলনী উদযাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জার্মান শাখা,এতে জার্মান প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ছিল লক্ষনীয়, জার্মান বি এন পি’র সভাপতি আলহাজ দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাসুদ রেজার সন্চালনায়,সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইন্জিনিয়র শামীম আক্কাস রেজা,তারপর সন্মিলিত কন্ঠে জাতীয় এবং দলীয় সংগীত পরিবেশন করা হয়,১৯৭৮ইং সালের ১লা সেপ্টেম্বার সময় দেশ এবং জনগনের প্রয়োজনেই জিয়াউর রহমান দেশ প্রেমিক মেধাবী এবং প্রতিথযশা বরেন্য ব্যক্তিদের নীয়ে গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ,বক্তাগণ তাদের বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের প্রেক্ষাপট তুলেধরে বলেন,বাংলদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকেই ধানের শীষ প্রতিক নীয় জনগনের পাশে এসে দাঁড়িয়ে দায়ীত্বশীল ভূমিকা পালন করায় এটি বাংলাদেশের সব’চে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিনত হয়,অনেক ষড়যন্ত্র বাঁধা বিঘ্ন অতিক্রমকরে শহীদ জিয়া’র অসমাপ্ত পথকে আগলে রেখে মেধা প্রজ্ঞা দক্ষতা ও সাহসীকতার সাথে সুদীর্ঘ পথ অতিক্রমকরে ,দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’র নেতৃত্বে এবং ভবিষৎ কর্নধার তারেক রহমানের অনুপ্রেরনায় এগিয়ে চলছে দল,এ দলের নেতৃত্বেই একদলীয় শাসন ব্যাবস্হা বাকশালের বন্ধাত্ব ঘুচিয়ে বহুদলীয় গনতন্ত্রের প্রতিষ্ঠা পেয়েছিল বাংলাদেশ,আজ আবার সেই বাকশালের পেতাত্বরা জনগনের ভোটাধিকার হরনকরে গনতন্ত্রকে হত্যা করেছেন,যে স্লোগানের মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছিল ,মুক্তিযাদ্ধের চেতনা ব্যাবসায়ীরা আজ সেই স্লোগানের কবর রচনা করেছেন,তাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও শেখ হাসিনা কর্তৃক ছিনিয়ে নেওয়া গনতন্ত্র , ভোটাধিকার পূর্নপ্রতিষ্ঠা,বাক ব্যাক্তির স্বাধীনতা ,সামাজিক ন্যায় বিচার ও আইনের শাসন পূনপ্রতিষ্ঠা করার জন্য ,ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জালিমের কারাগার থেকে মুক্ত করতে হবে এবং অগনিত খুন গুমের বিচারের পথকে নিশ্চিত করতে হলে মেগা প্রজেক্টের নামে মেগা দূনীতি, রডের বদলে বাঁশ , সিমেন্টের বদলে কাদা মাটির উন্নয়কে ঘৃনাভরে প্রত্যাখান করে, আমরা শপথ গ্রহনকরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তিই আমাদের প্রথম এবং প্রধান এজেন্ডা,বক্তাগণ আরও বলেন, বাংলাদেশ থেকে দূ:শাসনের অবসান ঘটবেই অন্য অন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন,মোজান্মেল হক, সেলিম ব্যাপারী চন্চল,জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ,কাউসার শামীম, মন্জু সরকার,নিয়াজ হাবিব,নিজাম উদ্দিন প্রমূখ।সর্বশেষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্হতা ও দীর্ঘাযু এবং বেগম খালেদা জিয়া’র দ্রুত কারা মুক্তির জন্য দোয়া করা হয়।
শুদ্ধস্বর/এইচ বি
Ok
Chat Conversation End

