নরওয়ে নির্মূল কমিটির সম্মেলন ও জাতীয় শোক দিবস পালন

গত ২৫শে আগস্ট নরওয়ের রাজধানী অসলোর এক রেস্তোরায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নরওয়ে শাখার উদ্যেগে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং সম্মেলন এর আয়োজন করা হয়।  আলোচনার মূলবিষয় ছিল ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক মতাদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা’। দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত সম্মেলনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নরওয়ে শাখার ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।   কার্যকরী কমিটি এর কর্মকর্তাবৃন্দ হলেন সভাপতি জনাব খোরশেদ আহমেদ, সহসভাপতি জনাব সাইফ শামস, সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ মাসুম, দপ্তর এবং অর্থ বিষয়ক সম্পাদক জনাব রূপক চৌধুরী, আন্তর্জাতিক এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জনাব ইঞ্জিনিয়ার আহমেদ রুবায়েত শরীফ।               উপদেষ্টা কমিটি এর সদস্যবৃন্দ রা হলেন জনাব আব্দুল হামিদ খান, জনাব মুস্তাফিজুর রহমান খান, জনাব জয়ধন বড়ুয়া, জনাব রুহুল আমিন মজুমদার এবং জনাব মফিজুর রহমান ।  অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু এবং তার পরিবার সহ অন্যান্য যারা ১৫ই আগস্ট এ শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব খোরশেদ আহমেদ এবং পরিচালনার দায়িত্বে ছিলেন জনাব মুস্তাফিজুর রহমান খান। আলোচনা সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক মতাদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার উপর মূল প্রবন্ধ পাঠ করেন জনাব মোহাম্মদ মাসুম ।    অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এর সর্বইউরোপীয় সভাপতি সুইডেন থেকে আগত জনাব তরুণ কান্তি চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক লন্ডন থেকে আগত জনাব আনসার আহমেদ উল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ দুজনেই ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক মতাদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার’ উপর বিশদ এবং যৌক্তিক আলোচনা তুলে ধরেন। অসলো ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের প্রফেসর ডক্টর অসীম কুমার দত্ত রায় তা বক্তব্যে বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা এবং দেশপ্রেমের মাধ্যমে জাতিকে উজ্জীবিত করার বিষয়ের উপর আলোকপাত করেন। নরওয়ের জাতীয় রাজস্ব বোর্ডের সি, এডভাইজার জনাব জয়ধন বড়ুয়া সি, এ, সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।আরো আলোচনা করেন বাংলাদেশ এসোসিয়েশন নরওয়ে এর সাবেক সভাপতি জনাব আব্দুল হামিদ খান, সহ সভাপতি জনাব সাইফ শামস, জনাব সুপ্রিয় বড়ুয়া, জনাব নির্মল ব্রম্মচারী, নরওয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান।    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব রূপক চৌধুরী, জনাব তিলক বড়ুয়া, জনাব রুপজ চৌধুরী, জনাব ইকবাল হোসেন, জনাব মহম্মদ মিঠু, জনাব আনিসুর রহমান, জনাব গিয়াসুদ্দিন, জনাব শাহরিয়ার নিলয়, সুইডিশ নির্মূল কমিটির সাংস্কৃতিক সম্পাদক শিল্পী চৌধুরী, মিসেস কানু গুহ সহ কয়েকজন নরওয়েজিয়ান অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।  তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য নরওয়েজিয়ান – ভেরা সেথের একজন লেখিকা এবং সাংস্কৃতিককর্মী। যিনি বাংলা বলতে পারেন। বর্তমানে তিনি একটি এন জি ও এর মাধ্যমে গ্রাম বাংলার ক্রমশ হারিয়ে যাওয়া লোকসংগীত কে রক্ষা করার জন্য শিশু কিশোরদের নিয়ে কাজ করছেন । তৃতীয় পর্যায়ে ডিনার পরিবেশন করা হয় এবং সাথে ভেরা সেথের ফোক সংগীত এর ভিডিও শো করা হয়।

শুদ্ধস্বর/এইচ বি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.