ঈদয‌াত্রায় ভোগা‌ন্তির জন্য ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ

ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ছাড়া সারা‌দে‌শে ঈদযাত্রা‌ সম্পূর্ণ স্ব‌স্তিদায়ক হ‌য়ে‌ছে। এক‌টি প‌য়ে‌ন্টে ঈদযাত্রায় ঘর ফেরত যাত্রী‌দের ভোগা‌ন্তি হওয়ায় আন্ত‌রিকভা‌বে দুঃখ প্রকাশ ক‌রেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে রাজধানীর সা‌য়েদ‌াবা‌দে সড়ক ও জনপথ মো‌ড়ে ঈদযাত্রা নি‌য়ে আলাপকা‌লে গণমাধ্যম কর্মী‌দের তিনি এসব কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, চালক‌দের রং সাই‌ডে‌ গা‌ড়ি নি‌য়ে‌ প্রবে‌শের ফ‌লে যানজট হয়েছে।‌ দুপু‌রের পর টাঙ্গাইল মহাসড়‌কে প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হ‌বে ব‌লে তি‌নি আশাবাদ ব্যক্ত ক‌রেন।

উল্লেখ্য, অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে পাকুল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার সড়ক জুড়ে খণ্ড খণ্ড যানজটের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ৪০ কিলোমিটার খুবই ধীরগতিতে থেমে থেমে চলছে যানবাহন। যানজটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর পাল্লার যাত্রীদের।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.