“ভাইরাল গ্রুপের” উদ্যেগে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত ১২০ পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ। শনিবার দুপুরে নবীগন্জ থানার ৪নং দীঘল বাক ইউনিয়নের রাধাপুর সরকারি প্রাইমারি স্কুলে “ভাইরাল গ্রুপের” উদ্যেগে “খাদ্যদ্রব্য বিতরণ অনুষ্ঠান ২০১৯ইং” আয়োজিত এক অনুষ্ঠানে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত ১২০ পরিবারের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভাইরাল গ্রুপের সদস্য ফয়ছল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, তরুণ শিক্ষা নিবেশ আইনজীবী ও বাংলাদেশ যুব গণফোরাম দলের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, আবু জাফর শিহাব। বিশেষ অতিথি ও প্রধান আলোচক ছিলেন, নবীগন্জ থানার ৪নং দীঘল বাক ইউনিয়নে ৩নং ওয়াডের মেম্বার ফখরুল ইসলাম। অনুষ্ঠানটিতে আর উপস্থিত ছিলেন মো: রকিব ও এলাকার তরুন সমাজ। অনুষ্ঠানটি উদ্বোধন করেন “ভাইরাল গ্রুপের” সদস্যবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে, ভাইরাল গ্রুপের সমাজ সেবামূলক কর্মকান্ডের প্রশংসা করেন। ঈদ আনন্দ ধনী-গরীব সবার জন্য। এখানে কোন বৈষম্য কাম্য নয়। ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে পারলেই পূর্ণতা আসবে। তিনি আর বলেন, এই তরুনদের দৃঢ় অঙ্গিকার হোক সমাজের আগামীর পথ চলার হাতিয়ার। ভাইরাল গ্রুপের সকল ভালো কাজে এবং সেবামুলক সকল কাজে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এগিয়ে যাও তোমাদের আলোয় আলোকিত হবে গ্রাম ও সমাজ। সবার জন্য আমার দোয়া ভালোবাসা অবিরাম। তিনি সমাজের বিত্তশালী লোকদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিশেষ অথিতি ও প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, এমন অনুষ্ঠান আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সবাইকে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সবার মাঝে ঈদ আনন্দ যেন সমানভাবে ছড়িয়ে যায় সেজন্য সামর্থের সর্বোচ্চ ব্যবহার করে অসহায় দরিদ্র মানুষদের সহায়তা করতে হবে। সেইসঙ্গে ভবিষ্যতে সংগঠনের যেকোনো সেবামোলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন

আবু জাফর শিহাব

