সভাপতি হিসেবে সোনিয়াকেই দায়িত্ব দিল কংগ্রেস

ওয়ার্কিং বৈঠকেও সভাপতি ঠিক করতে পারল না কংগ্রেস। তাই অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে ফের দলের দায়িত্বে ফেরানরে  সোনিয়া গান্ধী    কে। শনিবার সন্ধ্যায় দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে বৈঠক বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এ দিনও রাহুল গান্ধিকে ফিরে পেতে আগ্রহী ছিলেন শীর্ষ নেতৃত্বের একাংশ। কিন্তু ইস্তফাপত্র তুলে নিতে রাজি হননি তিনি। এমন অবস্থায় রাজীব জায়ার দ্বারস্থ হন দলের নেতারা। যত দিন পর্যন্ত না রাহুলের বিকল্প পাওয়া যাচ্ছে, তত দিন পর্যন্ত তাঁকে দায়িত্ব নিতে অনুরোধ করা হয়, যা ফেলতে পারেননি সনিয়া। তার পরই এত দিন ধরে পড়ে থাকা রাহুল গান্ধীর ইস্তফাপত্র গৃহীত হয়।

রাহুল গান্ধি  উত্তরসূরি হিসাবে এত দিন অনেকেরই নাম উঠে আসছিল, যাঁদের মধ্যে দৌড়ে এগিয়ে ছিলেন মুকুল ওয়াসনিক এবং মোদী সরকারের প্রথম দফায় লোকসভায় বিরোধী নেতার দায়িত্ব পালনকারী মল্লিকার্জুন খড়্গে। তবে শেষ মেশ সেই গান্ধী  পরিবারেই হাতেই কংগ্রেসের দায়িত্ব গেল।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.