গয়েশ্বর এবং সেলিমা রহমানের নেতৃত্বে নিপীড়িত মানুষদের পাশে দাঁড়াতে বিএনপির উচ্চ পর্যায়ের কমিটি

 

ধর্ষণসহ নানা অত্যাচারের বিরুদ্ধে মানুষের পাশে দাঁড়াতে দুই সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে  বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানের নেতৃত্বে এই কমিটি করা হয়েছে।

সম্প্রতি স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের এই দায়িত্ব দেন। তারা নির্যাতিতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়ার পাশাপাশি দলের পক্ষ থেকে অর্থ ও আইনি সহায়তা দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

গতকাল সোমবার বিকেলে এ বিষয়ে জানতে চাইলে সেলিমা রহমান বলেন, ধর্ষণসহ নানাভাবে যারা অত্যাচারের শিকার হচ্ছেন তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন বিএনপি হাইকমান্ড। কাউকে না কাউকে তো এর নেতৃত্বে থাকতে হয়। আমরা সে কাজটি করছি।

শুদ্ধস্বর/এইচ
 বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.