rbt

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে নাগরিক ঐক্যের মানববন্ধন

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘নাগরিক ঐক্য’।

মঙ্গলবার (২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গত একবছর ধরে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা করেছে, সেখানে কেউই গ্যাসের দাম বাড়ানোর কথা বলেননি।

তিনি আরও বলেন, যারা গ্যাস বিতরণের সঙ্গে জড়িত একটি কোম্পানি ছাড়া সবগুলো লাভজনক অবস্থানে রয়েছে। তাহলে গ্যাসের দাম বাড়ানো হলো কেন? বিইআরসির পক্ষ থেকে বলা হচ্ছে এলএনজি আমদানি করা হবে এবং এলএনজি খাতে ভর্তুকির জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আমি গ্যাসের দাম বাড়ানোর তীব্র প্রতিবাদ জানাই। একইসঙ্গে আগামী ৭ জুলাই (রোববার) আমাদের বামপন্থী বন্ধুরা গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল ডেকেছে। আমরা এই হরতালের পূর্ণ সমর্থন ও সবার অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাই।

সমাবেশে অন্যান্য বক্তারাও গ্যাসের দাম বাড়ানো তীব্র প্রতিবাদ জানান।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্নয়ক শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মমিনুল ইসলাম, মোফাখখারুল ইসলাম নবাব, ডাঃ জাহেদুর রহমান, যুব ঐক্যের কেন্দ্রীয় নেতা এমারজুল ইসলাম রুবেল, নাগরিক ছাত্র ঐক্যের সাবেক আহ্বায়ক- যুব ঐক্যের কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান ও ছাত্র ঐক্যের আহ্বায়ক সাকিব আনোয়ার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.