গণফোরাম সিলেট মহানগর কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলন ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আজ শহরের এক অভিজাত রেস্তোরাঁয় গণফোরাম সিলেট মহানগর কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলন ও এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী, লেখক ও বেতারের তালিকাভুক্ত গীতিকার অ্যাডভোকেট এমদাদুল হক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান। আরও উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার শিবু প্রসাদ দাশ,অ্যাডভোকেট কানাই লাল দাশ, আনিসুর রহমান, নজরুল ইসলাম আজাদ,আবু জাফর শিহাব সহ অন্যান্য নেতৃ্বৃন্দ।

FB_IMG_1560729683718

অনুষ্ঠানে দলের সদস্য ফর্ম পূরণের মাধ্যমে নতুন সদস্য হিসেবে গণফোরামে যোগদান করেন মোং আব্দুল ওয়াদুদ, সুমন আহমদ  ,আং হাফিজ, আব্দুল গফফার ,মোং তাহের মিয়া ,মোং রায়হান আহমদ, মোং জুবায়ের, মিজানুর রহমান রাজু ,ইমরান হুসেন, বদরূল আমিন, দুরূদ আহমেদ ,মোং দুদু মিয়া,মোং ফজলুল করিম, মোং আনোয়ার হোসেন ,মোং আলীনুর খান সহ আরও অনেকে। অনুষ্ঠান ব্যবস্হাপনায় ছিলেন লুতফুর রহমান, এ,এইছ,শামীম ও আবু জাফর শিহাব। নবাগত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.