রাজধানীতে হঠাৎ ৯৩ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডব। এতে প্যান্ডেল ভেঙে এরইমধ্যে বায়তুল মোকারম মসজিদে মারা গেছেন এক মুসল্লি। বাড্ডায় দেয়াল ধসে মারা গেছেন অন্তত তিনজন। ভেঙে পড়েছে গাছের ডাল। এই মাসে মাঝে মধ্যে এমন আরও ঝড় হানা দেবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঢাকায় বড় ধরনের ঝড় হয়ে গেলো শুক্রবার (১৭ মে) সন্ধ্যায়। বিমানবন্দর এলাকায় এ ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ উঠেছিল ঘণ্টায় ৯৩ কিলোমিটার। আগারগাঁওয়ে ৬৫ কিলোমিটার বেগে এ ঝড় বয়ে যায়। দেশের অন্যান্য স্থানেও এ ঝড় বয়ে গেছে। রংপুরে এ ঝড়ের গতি ছিল ৬৭, বগুড়ায় ৬৫ ও রাজশাহীতে ৫২ কিলোমিটার।
হঠাৎ এ ঝড় রাজধানীর বিভিন্ন স্থানে বেশ তাণ্ডব চালিয়ে গেছে প্রকৃতিতে। ভেঙে পড়েছে বিভিন্ন স্থাপনা, গাছপালা। উড়িয়ে নিয়ে গেছে চাল। ইফতারির পরপরই হওয়ায় ঘরে ফেরা অনেক মানুষও বেশ বিপাকে পড়ে এ ঝড়ে। সঙ্গে দমকা বৃষ্টি থাকায় ভোগান্তি আরও বাড়ে।
দমকা বাতাস ও ঝড়ো বৃষ্টির কবলে পড়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের পশ্চিমপাশে মুসল্লিদের নামাজের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে সফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১৩ জন।
বায়তুল মোকাররমে চলছে উদ্ধার কাজএছাড়া মধ্যবাড্ডায় প্রাণ সেন্টারের পাশে একটি দেয়াল ধসে তিনজন আহত হন। এর মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। তবে তিনজনই মারা গেছেন।
শুদ্ধস্বর/এন.হাসান

