প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ পার্লামেন্টের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক জানিয়েছেন, শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার ঘটনায় তার এক আত্মীয় মারা গেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, “শ্রীলঙ্কার হামলায় আমার এক আত্মীয়কে হারিয়েছি। পুরো ঘটনাটিই অত্যন্ত হৃদয়বিদারক। আশা করি, সবাই নিরাপদে আছে। শ্রীলঙ্কার জনগণের পাশে আছি।
শুদ্ধস্বর/এস কে

