রক্তাক্ত দ্বীপরাষ্ট্র। ইস্টার রবিবারের ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়েই চলেছে শ্রীলঙ্কায়। বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০। গুরুতর জখম প্রায় পাঁচ শতাধিক। দেশ জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। কোনও জঙ্গিগোষ্ঠী এখনও পর্যন্ত দায় স্বীকার না করলেও এই বিস্ফোরণে জড়িত সন্দেহে কলম্বো ও আশপাশের এলাকা থেকে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
গোটা ঘটনায় একটি গোষ্ঠীরই হাত রয়েছে বলে মনে করছে শ্রীলঙ্কা পুলিশ। আর এরই মধ্যে সোমবার সকালে আরও একটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করল সেনা।
আহতদের মধ্যে ভারত, পাকিস্তান, আমেরিকা, মরক্কো এবং বাংলাদেশের পর্যটকেরা রয়েছেন বলে জানানো হয়েছে একটি সূত্রে।
শুদ্ধস্বর/এইচ বি

