দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে শোকজ নোটিশ পাঠাচ্ছে দলটি। আজ শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলটির প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক গনমাধমকে এ তথ্য জানান। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও নানা অনিয়মের প্রতিবাদে নির্বাচন বর্জন করে গণফোরাম। সেই সঙ্গে নির্বাচিত এমপিরা সংসদে শপথ না নেয়ারও সিদ্ধান্ত নেয়। কিন্তু দলের এই সিদ্ধান্তকে অমান্য করে এমপি হিসেবে শপথ গ্রহণ করায় মোকাব্বির খানের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করবে দল। এরই অংশ হিসেবে মোকাব্বির খানকে প্রথমে শোকজ করা হবে। আগামীকাল বা পরদিন তাকে শোকজ নোটিশটি পাঠানো হবে।
এটি দলের শীর্ষ নেতারা বসে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন। এর পর শোকজ নোটিশের উপযুক্ত কারণ দর্শাতে না পারলে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে গণফোরামের নীতি নির্ধারণী ফোরাম। তখন দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসতে পারে।
শুদ্ধস্বর/এইচ বি

