বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী- শিবলী সাদিক এমপি

 দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। গত ৫ বছরে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় রাস্তারঘাটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। যা এখনও অব্যাহত আছে। আমি আমার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি। আগামী ৫ বছরে এই উপজেলার কোন রাস্তা কাঁচা থাকবেনা। শুক্রবার সন্ধ্যা ৬ টায় ৪৩ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের হরেকৃষ্টপুর থেকে দেবখন্ডা সরকারী প্রাথমিক স্কুল পর্যন্ত রাস্তার উন্নয়ন (এইচবিবিকরণ) কাজের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন-উর-রশিদ, ইউএনও আব্দুর রাফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক চৌধুরী,সাধারণ সম্পাদক আব্দুর রহমানলিটন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, খট্রমাধবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহারাব হোসেন প্রতাপ মল্লিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মন্ডল, উপজেলা যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্জল, যুবলীগের পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম প্রমুখ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.