জনপ্রিয় টিভি অভিনেতা বাংলাদেশের গাজী আবদুন নূরের দেশে ফিরতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোনো বৈধ কাগজ ছাড়াই নূর ভারতে থেকে গেছেন বলে জানা গেছে। কলকাতাস্থ বিদেশি নাগরিক পঞ্জিকরণ অফিস (এফআরআরও) সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৬ই জুলাই নূরের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। গত নয় মাস তিনি বৈধ কাগজ ছাড়াই এখানে রয়ে গেছেন।
এ অবস্থায় বাংলাদেশে ফিরে যেতে হলে তাকে এক্সিট পারমিট নিতে হবে। কলকাতাস্থ বিদেশি নাগরিক পঞ্জিকরণ অফিস (এফআরআরও) এই পারমিট ইস্যু করবে। তবে তাকে ভিসা আইন ভঙ্গ করে ভারতে বৈধ কাগজ ছাড়া ওভারস্টে করার জন্য নিয়ম অনুযায়ী এক্সিট পারমিট পেতে হলে আর্থিক দণ্ড দিতে হবে। নিয়ম অনুযায়ী নূরকে ৪০০ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ জমা করে সেই কাগজ দেখিয়ে কলকাতাস্থ বিদেশি নাগরিক পঞ্জিকরণ অফিস (এফআরআরও) থেকে এক্সিট পারমিট নিতে হবে। এজন্য তার দেশে ফিরতে কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে।সম্প্রতি ভারতের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচার চালাতে যেয়ে তিনি এবং ফেরদৌস বিতর্কের মুখে পরেন , তাদের ভারত ছাড়ার নির্দেশ দেয় ভারত সরকার ।
শুদ্ধস্বর /এইচ বি

