খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কারাগারে রাখার পরিকল্পনা চূড়ান্ত করেছে কারা কর্তৃপক্ষ

কেরাণীগঞ্জের নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগার এর পাশে নবনির্মিত মহিলা কারাগারের সার্বিক কার্যক্রম প্রস্তুত করা হয়েছে। আপাতত এ কারাগারে বন্দী হিসাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাখার পরিকল্পনা কারা কর্তৃপক্ষের তরফ থেকে চুড়ান্ত করা হয়েছে।

সেই লক্ষ্য কারা অভ্যন্তরে দক্ষিণ পাশের একটি একতলা ভবনের ৪টি রুমের ভেতর ও বাইরের ডেকোরেশন সম্পন্ন হয়েছে। আর কারাগারের দেয়াল সংলগ্ন ৩টি রুমের একটিতে খালেদা জিয়ার বিচারকাজ পরিচালনায় আদালত বসানোর পরিকল্পনা অনেকটা চুড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রগুলো থেকে নিশ্চিত হওয়া গেছে।

কারা অধিদফতর সূত্রে জানা যায়, অসুস্থ খালেদা জিয়াকে কারা কর্তৃপক্ষকে সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কেবিনে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এখনো সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তারের পরামর্শে তাকে যে কোন সময় আবার কারাগারে ফিরিয়ে নেয়া হতে পারে।

যদি কারাগারে ফিরিয়ে নেয়া হয় তাহলে তাকে পুরনো ঢাকার জরাজীর্ণ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নয়, নেয়া হবে কেরাণীগঞ্জের নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মিত নয়নাভিরাম দেশের দ্বিতীয় মহিলা কারাগারে। এই কারাগারের নির্মাণ কাজের প্রস্তুতি শতভাগ সম্পূর্ণ হয়েছে।

শুদ্ধস্বর/আই পি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.