সামনের দিনগুলোতে দেশের উজ্জল ভবিষ্যত অপেক্ষা করছেঃ ডক্টর কামাল হোসেন

জনগণ সম্পৃক্ত হলে আন্দোলন সফল হবে। সামনের দিনগুলোতে দেশের উজ্জল ভবিষ্যত অপেক্ষা করছে বলে আশাবাদ ব্যক্ত করেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ড. কামালের ৮৩তম জন্মদিন উপলক্ষে গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকালে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় শুভেচ্ছা বক্তব্যে একথা বলেন।

তিনি সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলন ও নিরাপদ সড়কের দাবীতে তরুণদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে বলেন, আমরা স্বাধীনতার ৫০ বর্ষ পূর্তির আগেই সফল হবো। দেশ আরো এগিয়ে যাবে।

গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ড. কামাল হোসেনেকে তার ৮৩তম জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতাকর্মীরা। এরপর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ড. কামাল।

শুদ্ধস্বর /বি তালুকদার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.