চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেল সমান পদে জয়ী হয়েছেন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল সমান পদে জয়ী হয়েছেন। এরমধ্যে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবি ঐক্য পরিষদ সভাপতি ও সিনিয়র সহ সভাপতিসহ ৪টি সম্পাদকীয় পদ এবং ৫টি নির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন। আর সাধারণ সম্পাদক ও সহ-সম্পাদকসহ ৪টি সম্পাদকীয় পদ এবং ৫টি নির্বাহী সদস্য পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ। এরমধ্যে সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ থেকে বেরিয়ে আসা আইনজীবি সংসদ একটি পদে জয়লাভ করেছেন। সেটি হচ্ছে-পাঠাগার সম্পাদক।

রোববার রাত ২টায় এই ফলাফল ঘোষণা করা হয়। এদিন সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষে ভোট গণনা শুরু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.