জার্মানিতে মার্কিন সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের

জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা সংখ্যা কমানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিষয়টি তার প্রশাসন পর্যালোচনা ও বিবেচনা করছে।

 

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অপদস্থ হচ্ছে’ সম্প্রতি এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। তার এমন মন্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট এমন ইঙ্গিত দিলেন।

 

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে বলেন, “খুব শিগগিরই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।” খবর আলজাজিরার।

 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে সমর্থনে আরো বেশি ভূমিকা না নেওয়ায় ট্রাম্প বারবার জার্মানি ও অন্যান্য ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন। বিশেষ করে, হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সহায়তার জন্য নিজেদের নৌবাহিনী মোতায়েন না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

২০২০ সালে ট্রাম্প তার প্রথম মেয়াদের শেষ বছরে জার্মানি থেকে প্রায় ১২ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনার ঘোষণা করেছিলেন। তিনি তখন অভিযোগ করেছিলেন, জার্মানি সামরিক ব্যয়ে ‘দায়িত্বহীন’। এখন দেশটিতে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা সদস্য অবস্থান করছেন।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.