মানুষ ন্যায্য অধিকার হারানোর পথেঃ ফখরুল

আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনকে ভুয়া বলে অবহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা চান্দিনার রেদোয়ান আহমেদ কলেজ মাঠে আজ নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ একটি গভীর সংকটের মধ্যে রয়েছে। মানুষ তাদের ন্যায্য অধিকার হারানোর পথে। আমাদের সকল অধিকার প্রতিষ্ঠা করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হব। আর নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ তো পুরাই অর্থবহ এবং ভুয়া। এর আগে কুমিল্লায় সমাবেশের উদ্দেশ্যে গুলশান অফিস থেকে সকাল সাড়ে দশটায় গাড়ি বহর নিয়ে রওনা দিয়েছে বিএনপির নেতৃবৃন্দ। গাড়ি বহরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে রয়েছেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী, সালাহউদ্দিন ভুইয়া শিশিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। আজ কুমিল¬ায় দুটি সমাবেশে যোগ দেবেন তারা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.