সি ইসি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেনঃ মাহাবুব তালুকদার

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বক্তব্যের কড়া জবাব দিয়েছেন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেছিলেন, দেশে নির্বাচন অনুষ্ঠানে এখনো পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। গতকাল রাঙামাটিতে এক অনুষ্ঠানে সাংবাদিকরা এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, এটা একেবারেই অসত্য কথা। সিইসির এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে আজ বুধবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে লিখিত বক্তব্য তুলে ধরেন কমিশনার মাহবুব তালুকদার।

এতে তিনি বলেন, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা গত ১৮ই ডিসেম্বর রাঙামাটিতে বলেছেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই’ বলে আমি মিথ্যা বলেছি। আমি তার এই বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাচ্ছি। কারণ, এ কথা বলে তিনি একজন নির্বাচন কমিশনারের অস্তিত্বে আঘাত করেছেন। একটা কথা মনে রাখতে হবে যে, সিইসি সহ সকল নির্বাচন কমিশনার সমান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.