আজ রাতে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

আজ রাতেই চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ । পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার বলেন, রাত ১১ টায় সিঙ্গাপুরের এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশের বাইরে যাবেন । তার সঙ্গে যাবেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তার দেশের বাইরে যাওয়ার কথা পার্র্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গাও নিশ্চিত করেছেন। রাঙা বলেন, মহাজোটের আসন বন্টন নিয়ে সন্তুষ্ট নয় জাপা। মহাজোট থেকে কতগুলো আসন পাওয়া যাবে চূড়ান্তভাবে তা এখনো জানা যায়নি। তবে ২৯ থেকে কমতে পারে। অপরদিকে উন্মুক্ত আসনের প্রার্থী বাড়তে পারে বলে জানান মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.