‘দীপ্ত প্রাণে হর্ষ’— প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির উজ্জ্বল এক সন্ধ্যা। বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত লেখক, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুন নেসা পিয়ারিকে প্যারিসে এক বর্ণাঢ্য […]
Category: প্রবাস
লন্ডনে নন্দন আর্টসের আয়োজনে গজল নাইট ২০২৫’ অনুষ্ঠিত
লন্ডনের মে ফেয়ার ভেন্যুতে নন্দন আর্টসের আয়োজনে সম্পন্ন হলো বহুল প্রতীক্ষিত সংগীত অনুষ্ঠান ‘লন্ডন গজল নাইট ২০২৫’ গত ২১শে সেপ্টেম্বরে। উপমহাদেশের কিংবদন্তি গজল, নজরুলগীতি ও আধ্যাত্মিক সংগীত শিল্পী অনুপ জালোটা তাঁর মায়াময় কণ্ঠে একের পর এক জনপ্রিয় ও হৃদয়স্পর্শী গান পরিবেশন করে শ্রোতা-দর্শকদের মুগ্ধ করেন। এ আয়োজনের নেতৃত্ব দেন নন্দন আর্টসের কর্ণধার রাজিব দাস, যার আন্তরিক প্রচেষ্টা ও পরিকল্পনায় এই মহোৎসবটি সফলভাবে সম্পন্ন হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, লন্ডনের বাঙালি কমিউনিটির উদ্যোগে এটিই ছিল অনুপ জালোটা’র প্রথম অনুষ্ঠান, যা এক ঐতিহাসিক সাংস্কৃতিক মুহূর্তে পরিণত হয়। পুরো ভেন্যু ছিল কানায় কানায় পূর্ণ। লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে সংগীতপ্রেমীরা ছুটে আসেন; বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশীয় নানা কমিউনিটির উপস্থিতিতে তৈরি হয় এক অসাম্প্রদায়িক সুরময় পরিবেশ। দর্শক-শ্রোতাদের উচ্ছ্বাস, করতালি ও গানের প্রতি গভীর ভালোবাসা দেখে অনুপ জালোটা নিজেও আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি শ্রোতাদের অনুরোধে তাঁর বিখ্যাত কয়েকটি গজল পরিবেশন করেন, যা মুহূর্তেই ভেন্যুতে ছড়িয়ে দেয় এক অপার্থিব আবেশ। অনুষ্ঠান শেষে দর্শকরা অনুপ জালোটা ও আয়োজক নন্দন আর্টসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উচ্চমানের সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও লন্ডনে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে, যা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে সংস্কৃতি ও সংগীতচর্চায় আরও সমৃদ্ধ করবে। আনসার আহমেদ উল্লাহ , লন্ডন থেকে ।
Read moreফ্রান্সে খিয়াং নয়নের নতুন গ্রন্থ প্রকাশ: অভিবাসনের অভিজ্ঞতায় গাঁথা ‘আশা এবং আমার সংগ্রাম’
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক গ্রন্থ “আশা এবং আমার সংগ্রাম — Espoir et […]
Read moreওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই সাগরে মাছ ধরে […]
Read moreখাগড়াছড়িতে জুম্ম জনগণের ওপর সহিংসতার প্রতিবাদে প্যারিসে মানবাধিকার চত্বরে সমাবেশ
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় জুম্ম আদিবাসী জনগণের ওপর সাম্প্রতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার সংলগ্ন মানবাধিকার চত্বরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ […]
Read moreজার্মানির ফ্রাঙ্কফুর্টে আমাদের গল্পঘর আয়োজিত প্রথম অফলাইন অনুষ্ঠান ” আনন্দ স্রোতধারা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনলাইনভিত্তিক সাহিত্য সংগঠন আমাদের গল্পঘর প্রথমবারের মতো সরাসরি সাংস্কৃতিক ও সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল অনুষ্ঠিত এই আয়োজনে জার্মানির বিভিন্ন শহর থেকে বিপুল […]
Read moreপ্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সালোঁ দ্য লা ফটো ২০২৫: ফটোগ্রাফি ও ভিডিও শিল্পের বৈশ্বিক উৎসব”
প্যারিসে ফটোগ্রাফি ও ভিডিও শিল্পের পেশাদার এবং অনুরাগীদের জন্য শুরু হতে যাচ্ছে ইউরোপের অন্যতম বৃহৎ প্রদর্শনী “Salon de la Photo ২০২৫”। আগামী ৯ থেকে ১২ […]
Read moreপ্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার নিশ্চিত করতে নভেম্বরে চালু হচ্ছে পোষ্টাল ভোট বিডি নামক মোবাইল অ্যাপ
প্রবাসী ভোট আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগে ঘাপটি মেরে থাকা (কিন্তু শক্তিশালী ও প্রভাবশালী) একটি মহল বড় রকমের একটি গেম খেলছে। ২০০৮ সালে গণপ্রতিনিধিত্ব […]
Read moreমিউনিখে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গত ২১ শে সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার জার্মানির বায়ার্ন মিউনিখ রাজ্য বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে […]
Read moreশীর্ষ নেতাদের হেনস্থা, বিএনপি-এনসিপিকে সঠিক তথ্য দেয়নি কনস্যুলেট
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি ও এনসিপি নেতাদের হেনস্থার ঘটনায় নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের (কনস্যুলেট) বিরুদ্ধে সঠিক তথ্য না দেওয়ার […]
Read more
