গত ২১ শে সেপ্টেম্বর ২০২৫ রোজ রবিবার জার্মানির বায়ার্ন মিউনিখ রাজ্য বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জার্মান বিএনপি নেতা ও দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজুওয়ান ইসলাম রাজু এবং সভাটি পরিচালনা করেন আরিফ আহমেদ সোহাগ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোওয়াত করেন মহিউদ্দিন আল ফাতেহ এবং পরবর্তীতে জুলাই বিপ্লব, মহান মুক্তিযুদ্ধ এবং বিগত বছরগুলোতে সরকারবিরোধী আন্দোলনের শহীদদের রুহের মাহফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে সাবেক ছাত্রদল নেতা তানভীর আহমেদ রিজভি সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।
জার্মান বিএনপি নেতা মোঃ সাব্বির আহমেদ তার বক্তব্যে বলেন, প্রবাসী ভোটারদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে এবং প্রবাসীরা যেন বিএনপিকে ভোট দেয় সেই লক্ষ্যে প্রচারণা চালাতে হবে। বায়ার্ন মিউনিখ রাজ্য বিএনপির অন্যতম শীর্ষ নেতা মোঃ মোতাহার হোসেন বলেন, সকল অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে। বায়ার্ন মিউনিখ রাজ্য বিএনপির অন্যতম শীর্ষ নেতা মোঃ আব্দুর রহিম বলেন, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির বিকল্প নেই। স্বেচ্ছাসেবকদলের জার্মানি পশ্চিম শাখার সদস্য যুবায়ের মোহাম্মাদ ইলিয়াস তার বক্তব্যে বলেন, তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে। স্বেচ্ছাসেবকদলের অন্যতম সদস্য আশরাফুজ্জামান সোহাগ বলেন, ৩১ দফার আলোকে আগামীতে আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ্। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহবুবুল হক ফরহাদ, আহমেদ নিজাম, শেখ হোসাইন মোহাম্মাদ বাদল, নান্নু আহমেদ, এইচ এম মুকুল, সাইফুল ইসলাম, সাখাওয়াত হোসেন শাকিল, মোঃ কামরুল ইসলাম শামিম, মিরাজ আহমেদ, সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সুত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

