মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক

উড্ডয়নের শুরুর পরেই বিমানের চাকার টায়ার খুলে যায়। ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় কাঁপতে শুরু করে বিমান। আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের যাত্রীদের মধ্যে। ঘটনাটি ঘটেছে ইরানে।

আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, যান্ত্রিক ত্রুটি ও তীব্র কম্পনের কারণে সেপেহরান এয়ারলাইনসের একটি বিমান মাশহাদ বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়। ভয়ংকর সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি। তবে ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি আনন্দবাজার অনলাইন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বিমানটিতে সমস্যা দেখা দেয়। জানা গেছে, বিমানের একটি চাকা থেকে টায়ার খুলে যাওয়ার পর বিমানটি মাঝ-আকাশে তীব্রভাবে কাঁপতে শুরু করে। সঙ্গে সঙ্গে যাত্রা বাতিল করে মাশহাদ বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলটরা। কিছক্ষণ পরে বোয়িং-৭৩৭ বিমানটি মাশহাদে নিরাপদে অবতরণ করে।

বিমানে থাকা যাত্রীরা তীব্র কম্পনের সেই মুহূর্তগুলোকে ভয়ংকর বলে বর্ণনা করেছেন। এই ঝাঁকুনিতে বিমানের কেবিনের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র চারদিকে ছড়িয়ে পড়ে।

ইরান কর্তৃপক্ষ এখনো এ ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো বিবৃতি দেননি।

সূত্র: আনন্দবাজার অনলাইন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.