জাসদের কার্যালয় থেকে আওয়ামীলীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাসদের প্রধান কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

 

ডিএমপির একটি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গুলিস্তান এলাকা থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।

 

যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.