ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রায়

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য প্রস্তাবক হয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তাকে সমর্থন করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের ক্ষেত্রে ড. আব্দুল মঈন খান প্রস্তাবক এবং গয়েশ্বর চন্দ্র রায় সমর্থক হিসেবে রয়েছেন।

এর আগে দুপুরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কার্যালয়ে দলের জ্যেষ্ঠ মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য প্রস্তাবক হন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তার এ প্রস্তাব সমর্থন করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

 

রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী কে হচ্ছেন, এ নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা ও গুঞ্জন ছিল রাজনৈতিক অঙ্গনে। তবে এক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই আলোচনায় ছিল জোরেসোরে। যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে আজ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.