মধ্যপ্রাচ্যের ৩ দেশে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। তাদের প্রতিশোধমূলক হামলার দশম পর্বের অংশ হিসেবে এই হামলা চালানো হয়। এছাড়া জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতেও হামলা চালায় ইরান।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, তারা কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে মার্কিন বাহিনীর রাডার-ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা এবং জ্বালানি ট্যাংককে লক্ষ্যবস্তু করেছে।

এছাড়া বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে মার্কিন বাহিনীর ব্যবহৃত সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট স্থাপনাসহ যোগাযোগ ও রাডার-ব্যবস্থায় ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান।

এর আগে, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে একটি আগাম সতর্কীকরণ রাডার ও মার্কিন সেনাদের সমাবেশস্থলকে লক্ষ্য করে হামলা চালায় ইরান।

এদিকে জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে মার্কিন স্থাপনা লক্ষ্য করেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

তারা জানিয়েছে, হামলায় মার্কিন সামরিক বাহিনীর যোগাযোগব্যবস্থা, একটি নির্দিষ্ট রাডার সাইট এবং জ্বালানি ডিপোকে নিশানা করা হয়েছে।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.