রাষ্ট্রপতি নির্বাচনে অধিবেশনের বিষয়ে মন্ত্রী বলেছেন, ‘সংবিধানে আছে রাষ্ট্রপতি যেদিন পদত্যাগ করবেন তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। প্রশ্ন এসেছিলো আমরা বিশেষ অধিবেশন ডাকবো কি না। ৯০ দিন যেহেতু সময় আছে আর আমাদের নেক্সট অধিবেশন ৬০দিনের মধ্যে, ২টি টাইম ম্যাচ করছে সেহেতু বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজন দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয় ডাকতে পারে।’
তিনি জানান, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইট ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখবে সরকার।’ ‘সরকার জনগণের কল্যাণে পরিবর্তন করতে চায়’, যোগ করেন মন্ত্রী।

