সম্প্রতি দিল্লিতে পাঞ্জাবের আপ সাংসদদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেন, “বিজেপি অসম, বাংলা, মহারাষ্ট্র, বিহার, দিল্লি এবং আরও বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনে জয়লাভ করেছে। তবে আগামী ফেব্রুয়ারিতে পাঞ্জাবে নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনই বিজেপির অশ্বমেধের ঘোড়াকে থামাবে। শুধু তা-ই নয়, পাঞ্জাব নির্বাচনই নরেন্দ্র মোদি সরকারের পতন ঘটাবে। এরপর থেকে মোদি আর একটি নির্বাচনেও জয়লাভ করতে পারবেন না।”
বঙ্গ জয়ের পর বাড়তি অক্সিজেন পেয়েছে বিজেপি। গেরুয়া ঝড়ে ভেঙে গিয়েছে তৃণমূলের ‘সবুজ দুর্গ’। এই পরিস্থিতিতে হুঙ্কার দিয়ে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বললেন, “আগামী বছর পাঞ্জাব নির্বাচনেই মোদির পতন হবে।” পাশাপাশি, তিনি জানান, পাঞ্জাব নির্বাচনের পর ধীরে ধীরে দেশ থেকে মুছে যাবে বিজেপি।
সম্প্রতি দিল্লিতে পাঞ্জাবের আপ সাংসদদের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন কেজরিওয়াল। সেখানে তিনি বলেন, “বিজেপি অসম, বাংলা, মহারাষ্ট্র, বিহার, দিল্লি এবং আরও বেশ কয়েকটি রাজ্যে নির্বাচনে জয়লাভ করেছে। তবে আগামী ফেব্রুয়ারিতে পাঞ্জাবে নির্বাচন রয়েছে। আর সেই নির্বাচনই বিজেপির অশ্বমেধের ঘোড়াকে থামাবে। শুধু তা-ই নয়, পাঞ্জাব নির্বাচনই নরেন্দ্র মোদি সরকারের পতন ঘটাবে। এরপর থেকে মোদি আর একটি নির্বাচনেও জয়লাভ করতে পারবেন না।” সম্প্রতি ৭ আপ সাংসদ গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাঁদের ‘শত্রু’ আখ্যা দিয়ে কেজরিওয়াল বলেন, “দলবদলু সাংসদরা আপের ক্ষতি করেছেন। এই সাতটি আসন কারও সম্পত্তি নয়। সেগুলি পাঞ্জাবের। সেখানকার জনগণের। বিজেপি এগুলি চুরি করেছে।”

