আমরা চাই না জাপা নির্বচনে থাকুক : এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) ভোটের বাইরে রাখার জন্য নির্বাচন কমিশনের (ইসি) কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

তিনি বলেন, জাতীয় পার্টি বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। আমরা চাই না তারা নির্বাচনে থাকুক, কমিশনকে এই কথা বলেছি।

আমরা আগেও বলেছি তাদের নির্বাচনের মাধ্যমে পুনর্বাসন চাই না। কমিশন বলেছে তারা আইনের মধ্য থেকে বিধিবদ্ধভাবে ব্যবস্থা নেবে। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার ২২৪ জন প্রার্থীর মধ্যে ৫৭ জন বাদ পড়েছেন। বৈধতা পেয়েছেন ১৬৭ জন প্রার্থী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.