মোস্তাফিজ ইস্যুতে সোহেল রানা ও মিশা সওদাগরের ধিক্কার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারতে উত্তেজনা চলছে। বিষয়টি কেবল ক্রীড়াঙ্গনেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব পড়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও। এমন প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড ও ভারতীয় টেলিভিশন সম্প্রচার নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন ঢালিউডের বর্ষীয়ান অভিনেতা সোহেল রানা ও শক্তিমান অভিনেতা মিশা সওদাগর।

 

মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা)। এ অভিনেতা লেখেন, “আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে, ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.