সৌদিতে নির্বাচনি সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক

সৌদি আরব সরকারের অনুমতি ছাড়া বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা করায় কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। বুধবার (১৭ ডি‌সেম্বর) রাতে রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞ‌প্তিতে এতথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন এলাকায় হলরুম ভাড়া করে এবং হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে অননুমোদিত বিভিন্ন সংগঠনের ব্যানারে বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ আয়োজন, দলবদ্ধভাবে প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করে।

এমতাবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

একইসেঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবের আইন-কানুন বিধি-বিধান মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.