জিগাতলা থেকে এনসিপি নারী নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

whatsapp sharing button
copy sharing button
sharethis sharing button
messenger sharing button
রাজধানীর জিগাতলার একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমণ্ডি শাখার নারী নেত্রী জান্নাত আরা রুমী (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে হাজারীবাগ থানাধীন জিগাতলার জান্নাত নারী হোস্টেলের পঞ্চম তলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে জান্নাত আরা রুমী এনসিপির ধানমণ্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন। তার বাবার নাম মো. জাকির হোসেন।
এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.