সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয়: মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু

পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি শ্যাভেজকে মেক্সিকোর দূতাবাসে আশ্রয় দেওয়ায় উত্তর আমেরিকার দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। সোমবার (৩ অক্টোবর) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হগো দে জেলা এই ঘোষণা দেন।

 

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পররাষ্ট্রমন্ত্রী হগো দে জেলা সাংবাদিকদের জানান, পেরুর কর্মকর্তারা জানতে পেরেছেন যে, সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর অধীনে দায়িত্ব পালনকারী বেটসি শ্যাভেজ রাজধানী লিমায় অবস্থিত মেক্সিকান দূতাবাসে পালিয়ে গিয়ে আশ্রয় প্রার্থনা করেছেন।

 

দে জেলা বলেন, “এই অপ্রীতিকর কাজের প্রতিক্রিয়ায় এবং মেক্সিকোর বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের বারবার পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ঘটনা বিবেচনায় নিয়ে, পেরু সরকার আজ মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।”

সাবেক প্রধানমন্ত্রী শ্যাভেজ ২০২২ সালের শেষের দিকে তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোর কংগ্রেস ভেঙে দেওয়ার চেষ্টার অভিযোগে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। কাস্টিলকে সেই সময় ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং তিনি এখনও গ্রেপ্তার আছেন।

 

শ্যাভেজ ২০২৩ সালের জুন থেকে কারাবন্দী ছিলেন, কিন্তু তার বিচার চলাকালীন গত সেপ্টেম্বরে একজন বিচারক তাকে মুক্তি দেন।

কাস্টিলোর পদচ্যুতির পর লিমা ও মেক্সিকো সিটির মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়। ক্যাস্টিলোর স্ত্রী ও সন্তানদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে সেসময় মেক্সিকোর রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল পেরু ।

 

ক্যাস্টিলো তার পরিবারের সঙ্গে আশ্রয়ের আবেদন করতে লিমায় মেক্সিকান দূতাবাসে যাওয়ার সময় তাকে আটক করা হয় এবং বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়। শ্যাভেজকে তার সাথে অভিযুক্ত করা হয়। মার্চ মাসে এই জুটির বিচার শুরু হয়। সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান শ্যাভেজ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.